চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে ৫৭ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ

৫৭ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ছবি : কালবেলা
৫৭ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ছবি : কালবেলা

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে সরকার-টু-সরকার (জিটুজি) স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় আমেরিকা থেকে ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে।

নগদ ক্রয় চুক্তি জি টু জি-০২-এর অধীনে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে। এর দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ টন গম বহনকারী এমভি ক্লিপার ইসাডোরা বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে।

এর আগে, প্রথম চালানে যুক্তরাষ্ট্রের ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে আসে। দ্বিতীয় চালানের ৫৭ হাজার ২০৩ টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ এরই মধ্যে জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রমে এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গম গত ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম গত ১৫ নভেম্বর দেশে পৌঁছায়। চতুর্থ চালানে যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে ৫ ডিসেম্বর দেশে পৌঁছায়।

সর্বমোট জিটুজি–০১ চুক্তির আওতায় এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে। এদিকে জাহাজে সংরক্ষিত গমের নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। নমুনা পরীক্ষার ফল সন্তোষজনক হলে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১০

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১১

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১২

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৩

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৪

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৫

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৭

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৮

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

২০
X