কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সহায়তা বন্ধে এইডস আক্রান্ত লাখ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

মার্কিন সহায়তার মাধ্যমে বিশ্বব্যাপী ২ কোটি রোগী ও ২ লাখ ৭০ হাজার স্বাস্থ্যকর্মী উপকৃত হয়ে আসছেন। ছবি : সংগৃহীত
মার্কিন সহায়তার মাধ্যমে বিশ্বব্যাপী ২ কোটি রোগী ও ২ লাখ ৭০ হাজার স্বাস্থ্যকর্মী উপকৃত হয়ে আসছেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করায় এইডস আক্রান্ত লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের এইডস কর্মসূচি (ইউএনএইডস)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের এইডস কর্মসূচি (ইউএনএইডস) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি।

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর ট্রাম্প প্রশাসন মিসর ও ইসরায়েল ছাড়া অন্যান্য দেশে সব ধরনের বৈদেশিক সহায়তা বন্ধ করেছে। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর প্রথম দিনেই ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

এর ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন কোনো সাহায্য অনুমোদন দিচ্ছে না।

বিশেষ করে এইডস ত্রাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জরুরি পরিকল্পনা (পিইপিএফএআর) আওতাধীন সমস্ত সহায়তা ৯০ দিনের জন্য বন্ধ করা হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসন পরে চিকিৎসা সহায়তা চালু রাখার ঘোষণা দেয়, তবে আফ্রিকান কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনো কোনো সহায়তা পাচ্ছেন না।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সহায়তার মাধ্যমে বিশ্বব্যাপী ২ কোটি রোগী ও ২ লাখ ৭০ হাজার স্বাস্থ্যকর্মী উপকৃত হতেন।

ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়ন সম্মেলনের ফাঁকে ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানিমা বলেন, ‘এটি অনেক দেশের জন্য অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র এইডস তহবিলের একটি বড় অংশ দিত। যদি এই সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে লাখ লাখ মানুষ মারা যাবে।’

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরে এইডসে মৃত্যুর সংখ্যা দশগুণ বেড়ে ৬৩ লাখে পৌঁছাতে পারে। একই সময়ে নতুন করে আক্রান্ত হতে পারে প্রায় ৮৭ লাখ মানুষ।’

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সহায়তা বন্ধ থাকলে অনেক দেশেই এইডস চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে, যা বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকট আরও ঘনীভূত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১০

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১১

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১২

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৩

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৪

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৬

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৭

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৮

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৯

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

২০
X