কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গোল্ড কার্ড কিনলে মিলবে মার্কিন নাগরিকত্ব, দাম জানালেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের কোণঠাসা করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। তবুও যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী স্রোত থামানো যাচ্ছে না। এরই মধ্যে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নতুন এক পন্থা চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি নতুন একটি নাগরিকত্ব নীতি ঘোষণা করেছেন। সংশ্লিষ্ট দপ্তর এটি বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই করবে এবং দুই সপ্তাহের মধ্যে আরও বিস্তারিত জানাবে। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি ‘গোল্ড কার্ড’ চালু করার ধারণা উত্থাপন করেছেন। এ কার্ড ৫ মিলিয়ন ডলারে কেনা যাবে। পরবর্তীতে আমেরিকান নাগরিকত্বের পথ হিসেবে কার্ডটি ব্যবহার করা যাবে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘ইবি-৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি ‘গোল্ড কার্ড’ চালু করবেন, যা বিদেশী বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচের মাধ্যমে মার্কিন স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে।

ইবি-৫ প্রোগ্রামটি মার্কিন ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশীদের ‘গ্রিন কার্ড’ প্রদান করে। ট্রাম্প এর পরিমার্জন করবেন জানিয়ে বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আমরা সেই কার্ডের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার নির্ধারণ করতে যাচ্ছি। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি (আমেরিকান) নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দুই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে।

রাশিয়ান অলিগার্করা গোল্ড কার্ড কেনার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প আরও বলেন, হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।

প্রসঙ্গত, ইউএসসিআইএস ওয়েবসাইট অনুসারে- মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিসেবা দ্বারা পরিচালিত ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রামটি ১৯৯০ সালে কংগ্রেস দ্বারা অনুমোদিত হয়ে কার্যকর রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি এবং মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য এ নীতি চালু করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১০

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১২

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৩

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৬

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৮

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৯

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

২০
X