কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন জেলেনস্কি?

হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কি। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কি। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) এই বৈঠকে, দুই নেতা একে অপরকে তীব্র ভাষায় সমালোচনা করেন।

বৈঠকের পর জেলেনস্কি ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বেইয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে জেলেনস্কি অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমরা কিছু ভুল করেছি।’ তবে তিনি দুঃখ প্রকাশ করেন বলেন, বিতর্কটি সাংবাদিকদের সামনে হয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের বিরোধ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর। তবে তিনি সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা কার্যক্রমের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা এখানে এসেছি কারণ আপনাদের জনগণ আমাদের জনগণকে রক্ষা করতে সাহায্য করছে।

অন্যদিকে, বৈঠকের আগে ট্রাম্পের কাছে বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, সম্প্রতি জেলেনস্কিকে 'স্বৈরশাসক' বলার কারণে তিনি ক্ষমা চাইবেন কি না। উত্তরে ট্রাম্প বলেন, আমি কি একথা বলেছিলাম? বিশ্বাসই করতে পারছি না, আমি এমন কথা বলেছি।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করা। তবে বৈঠকে দুই নেতার মধ্যে মতবিরোধ এতটাই বেড়ে যায় যে চুক্তি সই না করেই বৈঠক শেষ হয়।

বৈঠকের পরই হোয়াইট হাউস থেকে জেলেনস্কিকে বেরিয়ে যেতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্বনির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১১

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১২

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৩

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৪

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৫

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৬

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৭

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৯

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

২০
X