কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ সমুদ্রে দুই জাহাজের সংঘর্ষ, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

সংঘর্ষে আগুন লেগে যাওয়া একটি জাহাজ। ছবি : সংগৃহীত
সংঘর্ষে আগুন লেগে যাওয়া একটি জাহাজ। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের উপকূলীয় অঞ্চলে দুটি জাহাজের সংঘর্ষ হয়েছে। দেশটিতে উত্তর সাগরে একটি তেল ট্যাংকার এবং কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষে বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার ( ১০ মার্চ) দ্য পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর ব্যাপক আকারে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় পরিবেশের ভয়াবহ বিপর্যয় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিবিসিকে দেওয়া একটি বিবৃতিতে ব্রিটিশ কোস্টগার্ড নিশ্চিত করেছে যে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৮ মিনিটে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়েছে, এইচএম কোস্টগার্ড বর্তমানে পূর্ব ইয়র্কশায়ারের উপকূলে তেল ট্যাংকার এবং কার্গো জাহাজের মধ্যে সংঘর্ষের খবরের পর জরুরি ব্যবস্থার সমন্বয় করছে।

এতে বলা হয়েছে, হাম্বারসাইড থেকে কোস্টগার্ডের একটি উদ্ধার হেলিকপ্টার অভিযানে অংশ নিতে এগিয়ে আসছে। পাশাপাশি লাইফবোট, একটি কোস্টগার্ড ফিক্সড-উইং বিমান এবং নিকটবর্তী জাহাজগুলোর মধ্যে যেগুলোর অগ্নি নির্বাপক সক্ষমতা রয়েছে, এগিয়ে আসছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।

বিবিসির দুটি সূত্র জানিয়েছে, সংঘর্ষের পর তেল ট্যাংকারটিতে আগুন লেগে গেছে। তবে এ খবর নিশ্চিত করা সম্ভব হয়নি।

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের উপকূলটি অনেক তেল টার্মিনালের জন্য পরিচিত। এ উপকূলে বিদেশি কাঁচামাল প্রক্রিয়া করে পেট্রল এবং অন্যান্য জ্বালানি তৈরি করা হয়।

১৯৮৯ সালে, হাল উপকূলে দুটি তেল ট্যাংকারের সংঘর্ষে উভয় জাহাজে আগুন ধরে যায়। এ ঘটনায় প্রায় ১ লাখ টন কাঁচামাল উপকূলে আছড়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। এর ফলে সমুদ্রজীবনের জন্য ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হয়। তবে ওই সময়ে শক্তিশালী স্রোত সেই তেল উপকূল থেকে দূরে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X