কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫৪ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে টিউলিপের গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু

টিউলিপ সিদ্দিক ও মার্কিন দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। ছবি : সংগৃহীত
টিউলিপ সিদ্দিক ও মার্কিন দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছে। এ সময় সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেপ্তারের বিষয়টিও উঠে এসেছে।

মঙ্গলবার ( ১৫ এপ্রিল) দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র টমি ব্রুস টিউলিপের বিষয়েও কথা বলেন।

তিনি প্রশ্নকারীর প্রসঙ্গ টেনে বলেন, আমার কাছে যা বলার আছে, তা হলো বাংলাদেশ সংক্রান্ত একটি বিষয় উল্লেখ করতে চাই, আর সেটা হলো-যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি বাংলাদেশি আদালত থেকে জারি করা হয়েছে। অবশ্য, আপনি যেসব বিষয়ে কথা বললেন- বিক্ষোভসহ অন্যান্য বিষয়- সবই বাংলাদেশের কর্তৃপক্ষের দেখার বিষয়। তবে এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুখপাত্র বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। প্রতিটি দেশের নাগরিকদেরই উগ্রবাদ ও সহিংসতা মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন বাংলাদেশিরাই। প্রশ্নকারীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যা বর্ণনা করছেন তাদেরও এসবের মুখোমুখি হতে হচ্ছে। আমরা প্রতিবেদনগুলোও দেখেছি। আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না। তবে এগুলো সত্য। কিন্তু এগুলোর মোকাবিলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে এগোবে।

তিনি আরও বলেন, গত ২০-২৫ বছরে আমরা দেখেছি, কীভাবে ভুল সিদ্ধান্ত একটি জাতিকে ধ্বংস করতে পারে। তাই জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১০

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১১

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৩

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৪

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৫

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৬

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৭

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৯

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

২০
X