কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে টিউলিপের বিস্ফোরক মন্তব্য

টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত
টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ পরোয়ানা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করেন টিউলিপ।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের একটি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে অভিহিত করেছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টিউলিপ বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। তারা পুরো সময়টা মিডিয়ার মাধ্যমে বিচার চালিয়ে যাচ্ছেন। আমার আইনজীবীরা আগেই স্বতঃস্ফূর্তভাবে তাদের চিঠি দিয়েছেন, কিন্তু তারা কোনো জবাব দেননি।

টিউলিপ বলেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটি সম্পূর্ণরূপে হয়রানিমূলক, আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমি কিছু ভুল করেছি।

বাংলাদেশি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঢাকার একটি আদালত শেখ হাসিনার পরিবারের সঙ্গে সম্পৃক্ত ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টে বিক্ষোভ দমনের পর পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান।

টিউলিপের এক মুখপাত্র জানান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনার কোনো ভিত্তি নেই এবং তিনি অবৈধভাবে ঢাকায় কোনো জমি পেয়েছেন—এই অভিযোগেরও কোনো সত্যতা নেই।

টিউলিপ চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের ট্রেজারিতে অর্থনৈতিক সচিবের পদ থেকে পদত্যাগ করেন। কারণ তার ও তার পরিবারের নামে শেখ হাসিনার ঘনিষ্ঠদের উপহার হিসেবে পাওয়া সম্পত্তি নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছিল।

লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারের নৈতিকতাবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস তদন্ত করে জানান, টিউলিপ কোনো নিয়ম লঙ্ঘন করেননি এবং তার কোনো সম্পদ অবৈধভাবে অর্জিত হয়েছে—এমন প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু সম্পত্তিসংক্রান্ত রেকর্ডের ঘাটতি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১০

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১১

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১২

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১৩

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৪

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৫

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৬

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৭

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৮

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৯

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

২০
X