কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৩:০৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ মার্কিন সেনা নিহত

রোববার সকালে অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের ডারউইন উপকূলে মার্কিন সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ছবি : সংগৃহীত
রোববার সকালে অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের ডারউইন উপকূলে মার্কিন সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় একটি যৌথ মহড়ার সময় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও পাঁচ সেনা সদস্যকে রয়্যাল ডারউইন হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৭ আগস্ট) সকালে অস্ট্রেলিয়ার উত্তর অঞ্চলের ডারউইন উপকূলে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ২০ মার্কিন সেনা সদস্য ছিলেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রিডেটর রান নামে মহড়ার সময় যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি মেলভিল দ্বীপের কাছে বিধ্বস্ত হয়। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে বলে জানা গেছে।

তবে হেলিকপ্টারে কোনো অস্ট্রেলিয়ান সেনা ছিলেন না। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে।

এডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সবাই যুক্তরাষ্ট্রের সেনা। ঘটনাটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে ঘটেছে। এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মীরা ছিল। অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কেউ এতে ছিলেন না।

এ ঘটনার পর রোববার পশ্চিম অস্ট্রেলিয়ায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয় হিসেবে আমাদের প্রধান কাজ এ কঠিন সময়ে সহায়তা নিশ্চিতে জোর দেওয়া।

মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০, ফিলিপাইনের ১২০, ইন্দোনেশিয়ার ১২০ এবং তিমুর লেস্টের ৫০ সেনা রয়েছে।

এর আগে চলতি বছরের ২৯ জুলাই অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে সামরিক মহড়া চলাকালীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার অস্ট্রেলীয় সেনা নিহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X