কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

বুধবার রাতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের সামনে এ হামলা ঘটে। ছবি : রয়টার্স
বুধবার রাতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের সামনে এ হামলা ঘটে। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। বুধবার রাতে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের সামনে এই হামলার ঘটনা ঘটে।

মেট্রোপলিটন পুলিশ প্রধান পামেলা এ. স্মিথ জানান, হামলার ঘটনায় ৩০ বছর বয়সী ইলিয়াস রডরিগেজকে আটক করা হয়েছে। তিনি শিকাগোর বাসিন্দা। ঘটনার আগে তাকে মিউজিয়ামের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে তিনি চারজনের একটি দলের দিকে পিস্তল তাক করে গুলি চালান। নিহতরা সেই দলের অংশ ছিলেন।

আটকের পর রডরিগেজ ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন।

ইসরায়েলের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইটার জানান, নিহতরা একটি প্রেমিক যুগল ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করছিলেন। নিহত যুবক সম্প্রতি আংটি কিনেছিলেন এবং জেরুজালেমে প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার কথা ছিল।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, ফেডারেল কর্তৃপক্ষ হামলার তদন্ত করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই বর্বর হামলার বিচার নিশ্চিত করা হবে।’

ঘটনার সময় মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলছিল, যার আয়োজন করেছিল আমেরিকান জিউইশ কমিটি। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমন ভয়াবহ সহিংসতায় আমরা স্তম্ভিত। আমাদের মনোযোগ এখন শুধু ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের দিকে।’

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বলেন, আমরা আরও তথ্য জানার চেষ্টা করছি। প্রার্থনা করছি এই সহিংসতার শিকারদের জন্য।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই হামলাকে ‘ইহুদিবিদ্বেষমূলক সন্ত্রাস’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বিশ্বজুড়ে ইসরায়েল তার নাগরিক ও কূটনীতিকদের সুরক্ষায় কঠোর অবস্থান নেবে।

আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X