কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গুরুতর অপরাধের ফাইলে ট্রাম্পের নাম থাকার অভিযোগ ইলন মাস্কের

ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন চলছিল। এবার প্রকাশ্যে পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে সেই সম্পর্কে ফাটল ধরল। তাতেই এই দ্বন্দ্ব রূপ নিয়েছে নতুন মাত্রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তর্কযুদ্ধে’ জড়িয়েছেন দুজনেই। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে সরকারি খরচ কমানোর জন্য মাস্কের সঙ্গে সব চুক্তি বাতিলের হুমকি দেন ট্রাম্প। এর জবাবে ট্রাম্পকে নিয়ে এবার বিস্ফোরক দাবি করে বসলেন এই বিলিওনিয়ার।

এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক লেখেন, বড় বোমা ফাটানোর সময় এসেছে। এপস্টেইন ফাইলসে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে। এ কারণেই সেগুলোকে জনগণের সামনে আনা হচ্ছে না।

প্রেসিডেন্ট পদে লড়বার সময় ট্রাম্প প্রয়াত ধনকুবের জেফ্রি এপস্টেইনের যৌন অপরাধ সংক্রান্ত মামলার নথিপত্র প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ওই মামলা সংক্রান্ত বেশ কয়েকটি নতুন নথি প্রকাশ করলেও সেগুলোতে এপস্টেইনের বিষয়ে গুরুতর কোনো অপরাধের কথা উল্লেখ ছিল না।

যৌন অপরাধের উদ্দেশে মানবপাচারের অভিযোগে এপস্টেইনকে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয়। শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় এই ধনকুবের আত্মহত্যা করেন। ওই সময় নিজের প্রথম মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন ট্রাম্প।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১০

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১১

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১২

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৩

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৪

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৬

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৭

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৮

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৯

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

২০
X