কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১০:৩০ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাটো প্রধানের ‘ড্যাডি’ ডাক নিয়ে যা বললেন ট্রাম্প

ন্যাটো প্রধানের ‘ড্যাডি’ ডাক নিয়ে যা বললেন ট্রাম্প

ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ড্যাডি’ হিসেবে উল্লেখ করেছিলেন।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়।

জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি ( ন্যাটো প্রধান) আমাদের পছন্দ করেন, আমি মনে করি তিনি আমাকেও পছন্দ করেন। তিনি সস্নেহে এ সম্বোধন করেছেন - ‘ড্যাডি, তুমি আমার ড্যাডি’।

রুটে এর আগে বলেছিলেন, ‘ড্যাডিকে মাঝেমধ্যে শক্ত ভাষায় কথা বলতে হয়’।

এর আগে ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘন ইস্যুতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প গালমন্দ করেন। তিনি মেজাজ হারিয়ে যে কথা বলেছিলেন সে প্রসঙ্গে রুটে এমন মন্তব্য করেছিলেন।

এক সংবাদ সম্মেলনে মার্ক রুটে ও ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান প্রসঙ্গে কথা বলছিলেন। তখন ইরান ও ইসরায়েলকে ‘দুই শিশুর এক স্কুল প্রাঙ্গণে’ থাকার সঙ্গে তুলনা করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘তারা চরম শত্রুর মতো লড়াই করে। আপনি তাদের থামাতে পারবেন না। তাদের দুই-তিন মিনিটের জন্য লড়াই করতে দিন। এরপর তাদের থামানো সহজ হয়।’

মঙ্গলবার ট্রাম্প যে গালির মতো শব্দ ব্যবহার করেছেন সে প্রসঙ্গে রুটে বলেন, ‘(লড়াই থামাতে) বাবাকে কখনো কখনো শক্ত ভাষা প্রয়োগ করতে হয়’।

ট্রাম্প তখন এর সঙ্গে যোগ করেন, ‘আপনাকে মাঝেমধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হবে। আপনাকে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে।’

ইরানের সঙ্গে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র আলোচনা করতে যাচ্ছে বলে জানান ট্রাম্প এবং তারা একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। ট্রাম্প বলেন, ‘আমরা তাদের (ইরান) সাথে দেখা করতে যাচ্ছি।

যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পরমাণু সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছিল কি না এমন প্রশ্ন করা হয়।

জবাবে ট্রাম্প বলেন, এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X