বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

শিয়া-সুন্নি বিরোধে অভিযুক্তের কাতারে খামেনি, ইরানের অবস্থান কী

শিয়া-সুন্নি বিরোধের প্রতীকী ছবি
শিয়া-সুন্নি বিরোধের প্রতীকী ছবি

‘তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াত এটি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রায়ই এই আয়াত উদ্ধৃত করে বক্তব্য দেন। তিনি বিশ্বের মুসলমানদের ঐক্যের পক্ষে জোরাল ভূমিকা রেখেছেন। যদিও অনেকে শিয়া এবং সুন্নি ইস্যুতে তার মত পার্থক্য তুলে ধরেছেন।

তবে এ বিষয়ে খামেনি স্পষ্ট করে বলেছেন, শিয়া-সুন্নি বিভেদ ইসলামবিরোধী ষড়যন্ত্র। ২০১০ সালে ইসলামী ঐক্য সম্মেলনে তিনি বলেন, আমাদের মধ্যে মিল বেশি, ফারাক নয়। শত্রুরা চায় বিভাজন। কিন্তু মুসলমানদে ঐক্যবদ্ধ থাকতে হবে।

খামেনিকে শুধু একজন রাজনীতিক বা আলেম নয় বরং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবেও তাকে বিবেচনা করা হয়। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে তার একক অবস্থান তাকে অনন্য একটি অবস্থানে নিয়ে গেছে।

খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে। তিনি ছিলেন ইমাম রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহচর ও বিপ্লবের অন্যতম মুখ। বিপ্লবের পর তিনি ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে ১৯৮৯ সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত আছেন।

খামেনি বহুবার সৌদি আরব, মিশর, পাকিস্তানসহ বিভিন্ন সুন্নি দেশের আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনিরা সুন্নি সত্ত্বেও তিনি তাদের প্রতিরোধকে সমর্থন জানিয়ে বলেন, ‘আজ ফিলিস্তিনকে রক্ষা মানে ইসলামকে রক্ষা করা।’ ২০১৪ সালেও গাজার ওপর ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি প্রকাশ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সমর্থন জানান। বর্তমানেও তার অবস্থানের নড়চড় হয়নি।

সৌদি আরব ও বাহরাইনের মতো সুন্নি নেতৃত্বাধীন দেশগুলো তাকে ‘শিয়া সম্প্রসারণবাদের’ অভিযোগে অভিযুক্ত করে আসছে। তবুও খামেনি বারবার জোর দিয়ে বলেছেন, তার লক্ষ্য শিয়া আধিপত্য নয় বরং মুসলিম বিশ্বকে একত্রিত করা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X