কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

টেক্সাসে প্রবল বন্যায় শতাধিক মৃত

টেক্সাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি : সংগৃহীত
টেক্সাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় সোমবার (৭ জুলাই) মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। উদ্ধারকারী দল পানির স্রোতে ভেসে যাওয়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার টেক্সাসের স্যান অ্যান্টনিও শহরে প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াদালুপ নদীর পানি বিপৎসীমার ওপরে উঠে বন্যা সৃষ্টি হয়। খবর সিবিসি নিউজের।

বন্যায় কের কাউন্টির নদী তীরবর্তী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক প্লাবিত হয়ে যায়, যেখানে অন্তত ২৭ জন মেয়েসহ তত্ত্বাবধায়করা প্রাণ হারিয়েছেন।

আবহাওয়াবিদরা আরও বন্যার আশঙ্কা করছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজ করা কঠিন হয়ে পড়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফর করবেন। এদিকে, আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতামূলক ব্যবস্থা দুর্বল হওয়া নিয়ে যে সমালোচনা উঠেছে, তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ‘বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষারোপ করা সম্পূর্ণ ভুল। জাতীয় শোকের এই সময়ে এ ধরনের মন্তব্য কোনো কাজে আসবে না।’

বিস্ফোরক এই বন্যা শুক্রবার ভোরে ঘটে, যখন মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপ নদীর পানি ২৬ ফুট (৮ মিটার) পর্যন্ত বেড়ে যায়। বন্যার সময় ক্যাম্প মিস্টিকের বেশিরভাগ শিশু ঘুমিয়ে ছিল। ক্যাম্পে তখন আনুমানিক ৭৫০ জন মেয়ে ছিল, যাদের অধিকাংশকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X