কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিমানবাহিনীতে যোগ দেওয়া প্রথম নারী এসথার ম্যাকগোউইন ব্লেক

এসথার ম্যাকগোউইন ব্লেক। ছবি : সংগৃহীত
এসথার ম্যাকগোউইন ব্লেক। ছবি : সংগৃহীত

১৯৪৮ সালের ৮ জুলাই, রাত ঠিক ১২টা। ইতিহাসে এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হয়েছিল সেই রাতে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফোর্ট ম্যাকফারসনে, এক সাহসী নারী- এসথার ম্যাকগোউইন ব্লেক যুক্তরাষ্ট্রের নতুন গঠিত বিমানবাহিনীতে প্রথম নারী হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন। এই সিদ্ধান্ত নারীদের জন্য সামরিক সেবায় নতুন এক পথ উন্মোচনের প্রতীক হয়ে দাঁড়াল। মেয়েরাও যে আকাশে উড়তে পারে সব বাধা ভুলে, সেই ইতিহাসই তৈরি হলো এসথারের হাত ধরে।

এসথার ব্লেকের সামরিক জীবনে যোগদানের পেছনে ছিল গভীর ব্যক্তিগত প্রেরণা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে, ১৯৪৪ সালে, তিনি নারী সেনা কোরে যোগ দেন। কারণটা জানলে অবাক হবেন। তার বড় ছেলে একজন বৈমানিক ছিলেন, যিনি যুদ্ধের সময় বেলজিয়ামে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হন। এসথার বিশ্বাস করতেন, যদি তিনি অফিসের কাজ নেন, তবে তার ছেলে হয়তো দ্রুত ঘরে ফিরতে পারবে।

যুদ্ধ চলাকালে তিনি সেনাবাহিনীর বিমান শাখায় একজন বেসামরিক কর্মচারী হিসেবেও কাজ করতেন। পরে যখন ১৯৪৭ সালের ২৬ জুলাই যুক্তরাষ্ট্র বিমান বাহিনী একটি আলাদা বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন থেকে নারীদের স্থায়ীভাবে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছিল। অবশেষে, ১৯৪৮ সালের ৮ জুলাই একটি নতুন আইন কার্যকর হলে এসথার ব্লেক প্রথম নারী হিসেবে বিমানবাহিনীতে নাম লেখান।

এসথার কেবল প্রথম নারী সদস্য ছিলেন না, বরং তিনি সমাজ ও বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি হন বিমানবাহিনীর প্রথম আনুষ্ঠানিক নারী সদস্য। তার পদক্ষেপ প্রমাণ করে দেয়, নারীরাও সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুধু যুদ্ধের সময় নয়, সবসময়ের জন্য।

যদিও তিনি সরাসরি যুদ্ধে অংশ নেননি, বরং অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতেন, তবুও এসব কাজ ছাড়া বাহিনীর কাঠামো চলত না। তার কাজ ছিল নিষ্ঠা ও দায়িত্বের প্রতিচ্ছবি।

পরবর্তীতে তিনি সামরিক জীবন থেকে অবসর নেন, কিন্তু তার অবদান আজও স্মরণীয়। এসথার ব্লেক ছিলেন নারীদের সামরিক বাহিনীতে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার আন্দোলনের পথিকৃৎ। তার নিঃশব্দ সাহস নারীদের জন্য নতুন দরজা খুলে দেয়।

আজ শুধু যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে নয় নারীরা সারা বিশ্বে পাইলট থেকে শুরু করে কমান্ডার পর্যন্ত নানা পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই অগ্রযাত্রা শুরু হয়েছিল এসথার ম্যাকগোউইন ব্লেকের মতো এক নারীর সাহসিকতা দিয়ে। তার সেই প্রথম পদক্ষেপ আমাদের মনে করিয়ে দেয়, আকাশ কোনো সীমা নয়, বরং নতুন যাত্রার শুরু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X