কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

করোনা আক্রান্ত জিল বাইডেন

জো বাইডেন এবং জিল বাইডেন। ছবি : সংগৃহীত
জো বাইডেন এবং জিল বাইডেন। ছবি : সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে করোনা শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন জো বাইডেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং তিনি এই ভাইরাসের হালকা লক্ষণ অনুভব করছেন বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। এ ছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষা করা হলেও তাতে নেগেটিভ হয়েছেন তিনি।

৭২ বছর বয়সী জিল বাইডেন সর্বশেষ গত বছরের আগস্টেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর ৮০ বছর বয়সী মার্কিন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ গত বছরের জুলাই মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

স্থানীয় সময় সোমবার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেছেন, ফার্স্ট লেডি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি এখন ডেলাওয়্যারের রেহোবোথ বিচে তাদের বাড়িতে থাকবেন।

এ ছাড়া স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পর সোমবার সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে জো বাইডেন একাই ফিরে আসেন।

হোয়াইট হাউস বলেছে, কোভিড-১৯ পরীক্ষায় ফার্স্ট লেডির ফল পজিটিভ আসার পর প্রেসিডেন্ট বাইডেনকে আজ সন্ধ্যায় কোভিড পরীক্ষা করানো হয়। প্রেসিডেন্ট সেই পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনকে এই সপ্তাহে নিয়মিত পরীক্ষা করা হবে এবং কোনও ধরনের লক্ষণ দেখা যাচ্ছে কিনা, তা বুঝতে পর্যবেক্ষণে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X