বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট নির্বাচনে হারের পেছনে গাজা ইস্যু, কমলা হ্যারিসের বিস্ফোরক তথ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় হামলা করে নিরীহ মানুষ হত্যা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ নিজ নিজ অবস্থান থেকে এর প্রতিবাদ করে আসছে। গাজায় বর্বরতার বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্রেও প্রতিবাদের ঢেউ ঠিক তখনই অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান কমলা হ্যারিস। এ হারের পেছনে নিজ দলের নেতা জো বাইডেনকে দায়ী করেছেন হ্যারিস।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার আসন্ন বইয়ে লিখেছেন, তিনি মনে করেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গাজাবাসীদের প্রতি পর্যাপ্ত সহানুভূতি দেখাতে পারেননি। এটিই তার হারের অন্যতম একটি কারণ।

হ্যারিস লেখেন, আমি জো-এর কাছে অনুরোধ করেছিলাম- তিনি যখন এই ইস্যুতে প্রকাশ্যে কথা বলেন তখন তিনি ইউক্রেনীয়দের দুর্দশার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, তেমনি নিরীহ গাজার বেসামরিক নাগরিকদের দুর্দশার প্রতিও একই সহানুভূতি যেন প্রকাশ করেন।

হ্যারিসের বই ‘১০৭ দিন’-এর কিছু অংশ অ্যাক্সিওস প্রকাশ করেছে। তাতে তিনি লেখেন, কিন্তু তিনি (জো বাইডেন) তা পারেননি। তিনি যখন আবেগের সাথে বলতেন, ‘আমি একজন জায়নবাদী’ তখন নিরীহ ফিলিস্তিনিদের সম্পর্কে তার মন্তব্য অপর্যাপ্ত এবং জোরপূর্বক মনে হতো।

উদ্ধৃতি অনুসারে, হ্যারিস মনে করেন ২০২৪ সালের নির্বাচনে তার হারের একটি কারণ ছিল মার্কিন প্রেসিডেন্টের নেতানিয়াহুকে প্রদত্ত উন্মুক্ত সমর্থনের ধারণা। সেই সমর্থন কাজে লাগিয়ে গাজায় বর্বরতা শুরু হয়।

হ্যারিস আরও লিখেছেন, ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ তার রানিং মেট নির্বাচনে ভূমিকা রেখেছিল। তবে ঠিক কীভাবে তা ঘটেছে তা উল্লেখ করেননি।

হ্যারিস আধুনিক মার্কিন ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালান। ওই সময় ব্যাপক সাড়া পেলেও তিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

কালবেলা/এএএম/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X