কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ থেকে ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি এ সংক্রান্ত দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

প্রথম আদেশে ‘পারস্পরিক শুল্ক’ নীতির আওতায় ৬৯টি দেশের ওপর শুল্ক বসানো হয়। এই আদেশ অনুযায়ী, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের পণ্যে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। তবে ভারত ও তাইওয়ানের মতো কিছু দেশের পণ্যে তুলনামূলক উচ্চ হারে—যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এসব দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি এখনো অমীমাংসিত থাকায় এ হার নির্ধারণ করা হয়েছে।

দ্বিতীয় আদেশে কানাডার কিছু পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা সীমান্ত দিয়ে ফেন্টানিলসহ অবৈধ মাদকের প্রবাহ ঠেকাতে কার্যকর সহযোগিতা করছে না।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতার অভাব রয়েছে। তাই আমি কিছু নির্দিষ্ট দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করাকে জরুরি ও উপযুক্ত মনে করছি।

তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় যেসব পণ্য অগ্রাধিকার পায়, সেগুলো এই শুল্কের আওতায় পড়বে না।

এই নতুন শুল্কহার ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X