মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৬:৫১ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

গাজাবাসীর জন্য ৬ কোটি ডলারের খাদ্য সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

গাজার মানবিক সংকট মোকাবিলায় ৬ কোটি ডলারের খাদ্য সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সহায়তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

ট্রাম্প বলেন, ‘গাজার মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আমরা তাদের খাওয়ানোর চেষ্টা করছি।’ তিনি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, খাদ্য সংকট ও লজিস্টিক জটিলতা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি আরও জানান, সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া তিনি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকেও এতে সহযোগিতা করার আহ্বান জানান।

গাজায় খাদ্যাভাব এবং দুর্ভিক্ষজনিত মৃত্যু ক্রমেই বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছে আরও ৮ জন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। এ নিয়ে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮, যার অর্ধেকই শিশু।

এদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে মোট প্রাণহানি এবং আহতের হালনাগাদ তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬১ হাজার ২০ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৭১ জন।

সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X