কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৩২ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

পুতিনের কথিত কন্যা এলিজাভেতার বিস্ফোরক মন্তব্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত গোপন কন্যা এলিজাভেতা ক্রিভোনগিখ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। ২২ বছর বয়সী এলিজাভেতা টেলিগ্রামে লেখেন, ‘আবার নিজের মুখ দেখাতে পারাটা মুক্তির মতো। এটা মনে করিয়ে দেয়, কে আমি এবং কে আমার জীবন ধ্বংস করেছে।’

জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, তিনি সরাসরি কারও নাম না নিলেও ধারণা করা হচ্ছে, তার ইঙ্গিত ছিল রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে।

২০০৩ সালে সেন্ট পিটার্সবার্গে জন্ম নেন এলিজাভেতা। তিনি ‘লুইজা রোজোভা’ নামেও পরিচিত, তার মাতা স্বেতলানা ক্রিভোনগিখ। তিনি একসময় পুতিনের বাসায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। ২০২০ সালে একটি রুশ অনুসন্ধানী গণমাধ্যম দাবি করে, স্বেতলানার বিপুল সম্পদ ও মেয়ের পুতিনের সঙ্গে অদ্ভুত মিল থেকেই বাবা-মেয়ের সম্পর্কের জোরালো ইঙ্গিত পাওয়া যায়।

যুদ্ধ শুরুর আগে এলিজাভেতা বিলাসবহুল জীবনযাপনের ছবি শেয়ার করতেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তিনি জনসম্মুখ থেকে দূরে সরে যান। বর্তমানে তিনি প্যারিসের দুটি শিল্প গ্যালারিতে কাজ করছেন, যেগুলো যুদ্ধবিরোধী শিল্পকর্ম প্রদর্শনের জন্য পরিচিত।

তার জন্মসনদে বাবার নাম নেই, তবে তার মধ্যনাম ‘ভ্লাদিমিরোভনা’ তাকে পুতিনের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা জোরদার করে। যদিও ক্রেমলিন এ সম্পর্কের গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

২০২৩ সালে যুক্তরাজ্য স্বেতলানার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তাকে রাশিয়ার ‘ন্যাশনাল মিডিয়া গ্রুপ’ ও ‘ব্যাংক রোসিয়ার’ শেয়ারহোল্ডার হিসেবে চিহ্নিত করা হয়, যেগুলো ইউক্রেনে রুশ আগ্রাসনের পক্ষে সক্রিয় প্রচার চালায়।

সূত্র : এনডিটিভি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X