কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় হামলাকারীর ছবি প্রকাশ 

চার্লি কার্কের হত্যাকারী। ছবি: সংগৃহীত
চার্লি কার্কের হত্যাকারী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থি রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করেছে ইউটাহ’র জননিরাপত্তা বিভাগ। বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ১২টা ২০ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে লাগলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর বিবিসি

কার্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা জেডি ভ্যান্স আজ ভোরে তার মরদেহ আনতে ইউটাহ’র সল্ট লেক সিটিতে উড়ে যান। টার্নিং পয়েন্ট ইউএসএ’র প্রধান অপারেটিং অফিসার টাইলার বোয়ারের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, কার্কের মরদেহ বহনকরা কফিন এয়ার ফোর্স টু-তে নিয়ে যাওয়ার সময় তিনি কফিনের ওপর হাত রেখে ইউনিফর্মধারী কর্মীদের সঙ্গে হেঁটে যান।

এয়ারফোর্স টুতে করে কার্কের মরদেহ তার নিজ ভূমি অ্যারিজোনা ফনিক্সে নিয়ে যাওয়া হয়। নিহত হওয়ার আগে তিনি এখানেই বসবাস করতেন। এ ছাড়া ওই বিমানে করে কার্কের দুই সন্তান ও স্ত্রীকে বাড়িতে নিয়ে যান জেডি ভ্যান্স ও দ্বিতীয় লেডি উষা ভ্যান্স।

একটি সূত্র জানিয়েছে, জেডি ভ্যান্স বিমানে করে অ্যারিজোনাতে গেলেও তিনি বিমানবন্দর ত্যাগ না করে ওই বিমানেই আবার ফিরে আসবেন। পরিবারের পরিকল্পনা অনুযায়ী চার্লি কার্ক এর মরদেহ একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হবে। গত বুধবার ভ্যান্স কার্ককে তার সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেন। এক্স পোস্টে তিনি ১ হাজার শব্দের মাধ্যমে কার্ককের সঙ্গে সম্পর্কের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এদিকে চার্লি কার্ককে হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের ছাড় থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বন্দুকধারীর গায়ে ছিল কালো পোশাক। ঘটনার পরই সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তের চোখে সানগ্লাস, ক্যাপ ও ব্যাকপ্যাক ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X