কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার আরেকটি ‘মাদকবাহী’ নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

সমুদ্রে ভাসছে মার্কিন হামলার শিকার ভেনেজুয়েলার নৌকা। ছবি: সংগৃহীত
সমুদ্রে ভাসছে মার্কিন হামলার শিকার ভেনেজুয়েলার নৌকা। ছবি: সংগৃহীত

মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার আরেকটি সন্দেহজনক মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে নৌযানটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। - খবর বিবিসির

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর যুক্তরাষ্ট্রের এটি তৃতীয় হামলা।

পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের অঞ্চলে এই ‘প্রাণঘাতী হামলা চালানো হয়েছে —যা দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চলজুড়ে বিস্তৃত।'

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌযানটি অবৈধ মাদক পাচার করছিল এবং এটি আমেরিকানদের বিষ প্রয়োগের উদ্দেশ্যে পরিচিত একটি পাচারপথ দিয়ে চলাচল করছিল।

তিনি আরও লেখেন, ‘হামলায় জাহাজে থাকা তিনজন পুরুষ নিহত হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।’

যুক্তরাষ্ট্র চলতি মাসেই ভেনেজুয়েলা থেকে যাত্রা করা কথিত মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে আরও দুটি হামলা চালিয়েছে। অভিযোগ রয়েছে আগের দুটি হামলায় ভেনেজুয়েলা থেকে আসা নৌকায় মোট ১৪ জন নিহত হয়েছে।

সর্বশেষ এই নৌযানে হামলার বিষয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X