কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদুরোর ছবি প্রকাশ, জানা গেল সঠিক অবস্থান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) তাকে নিজ বাসভবন থেকে আটকের পর হেলিকপ্টারে এনে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজে তোলা হয়।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন ও বিবিসি।

সামাজিকমাধ্যম ট্রুথে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছাই রঙের ট্র্যাক স্যুট পরে আছেন মাদুরো। কালো বন্ধনী দিয়ে তার চোখ বাঁধা। হাতে রয়েছে একটি পানির বোতল। এ ছাড়া তার কানে বিশালাকৃতির হেডফোনও আছে। মাদুরোর পাশে তার স্ত্রী রয়েছেন কি না সেটি স্পষ্ট নয়। কারণ ট্রাম্পের প্রকাশিত ছবিতে তার স্ত্রীকে দেখা যায়নি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। তাদের একটি রণতরীতে তোলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প।

শনিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘মাদুরো দম্পতি এখন ইউএসএস আইও জিমা নামের একটি মার্কিন যুদ্ধজাহাজে আছেন। জাহাজটি ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চল ত্যাগ করে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে। ক্যারিবীয় অঞ্চল বিস্তৃত হওয়ায় এই যাত্রায় কিছুটা সময় লাগবে।

সূত্র অনুযায়ী, যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করার পর সম্ভাব্যভাবে মাদুরোকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নেওয়া হতে পারে।

এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি করাই প্রশাসনের উদ্দেশ্য। তিনি জানান, ‘আমেরিকান আদালতে আমেরিকান আইনের আওতায়’ তাদের বিচার দ্রুত শুরু করতে চায় সরকার। এই প্রক্রিয়া আগামী সপ্তাহের শুরুতেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ক্রিসমাস ও নববর্ষের ছুটি কাটাতে ফ্লোরিডায় অবস্থান করছেন। তবে তিনি জানিয়েছেন, রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে যাবেন। এর আগে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তিনি একটি সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X