কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন রণতরীতে মাদুরো, পেরিয়েছেন ক্যারিবীয় অঞ্চল

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। তাদের একটি রণতরীতে তোলা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (০৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, মাদুরো দম্পতি এখন ইউএসএস আইও জিমা নামের একটি মার্কিন যুদ্ধজাহাজে আছেন। জাহাজটি ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চল ত্যাগ করে যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে। ক্যারিবীয় অঞ্চল বিস্তৃত হওয়ায় এই যাত্রায় কিছুটা সময় লাগবে।

সূত্র অনুযায়ী, যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করার পর সম্ভাব্যভাবে মাদুরোকে হেলিকপ্টারে করে নিউইয়র্কে নেওয়া হতে পারে।

এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি করাই প্রশাসনের উদ্দেশ্য। তিনি জানান, ‘আমেরিকান আদালতে আমেরিকান আইনের আওতায়’ তাদের বিচার দ্রুত শুরু করতে চায় সরকার। এই প্রক্রিয়া আগামী সপ্তাহের শুরুতেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ক্রিসমাস ও নববর্ষের ছুটি কাটাতে ফ্লোরিডায় অবস্থান করছেন। তবে তিনি জানিয়েছেন, রোববার সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে যাবেন। এর আগে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই তিনি একটি সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X