কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ইরাক যুদ্ধের সঙ্গে ভেনেজুয়েলার তুলনা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের হাতে রাখবে এবং দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠন করবে। ভেনেজুয়েলার পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের তুলনা টেনে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার এমএস নাও অনুষ্ঠানের উপস্থাপক জো স্কারবরোর সঙ্গে আলাপে ট্রাম্প এসব কথা বলেন। স্কারবরো জানান, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এ সময় ভেনেজুয়েলা শাসনব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এবং ইরাক আগ্রাসনের সঙ্গে এর মিল-অমিল বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

স্কারবরোর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ২০০৩ সালের পর ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের সঙ্গে ভেনেজুয়েলার পরিস্থিতির তুলনা নাকচ করেন। তেলের নিয়ন্ত্রণই দুই পরিস্থিতির মধ্যে মূল পার্থক্য বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরাকের ক্ষেত্রে পার্থক্য হলো—বুশ তেল রাখেননি; কিন্তু আমরা তেল রাখব।

স্কারবরো আরও জানান, পরে ট্রাম্প প্রকাশ্যভাবেই তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট বলেন, আমি ২০১৬ সালেই বলেছিলাম, আমাদের তেল রাখা উচিত ছিল। তখন এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু সত্যি বলতে, আমাদের তেল রাখা উচিত ছিল।

উল্লেখ্য, ওপেকের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুত রয়েছে। দেশটির তেল মজুতের পরিমাণ প্রায় ৩০৩ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক মোট তেল মজুতের প্রায় ১৯ দশমিক ৪ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১০

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১১

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১২

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৩

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৪

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৬

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৭

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৮

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৯

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

২০
X