কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে গেলেন ট্রাম্পের প্রতিনিধি, গাজা ইস্যুতে বৈঠক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার ভবিষ্যৎ ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার ইসরায়েলে পৌঁছান। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল গাজা উপত্যকার পরিস্থিতি।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ‘নিউ গাজা’ নামে একটি নতুন পরিকল্পনার ঘোষণা দেয়। এতে গাজাকে সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠনের কথা বলা হয়েছে। পরিকল্পনায় আবাসিক টাওয়ার, ডেটা সেন্টার এবং সমুদ্রতীরবর্তী পর্যটনকেন্দ্র নির্মাণের প্রস্তাব রয়েছে। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গত অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টার অংশ। তবে একাধিকবার লঙ্ঘনের ঘটনায় এই যুদ্ধবিরতি নড়বড়ে হয়ে পড়েছে।

এদিকে গাজায় সহিংসতা পুরোপুরি থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, উত্তর গাজায় পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে দাবি করেছে তারা।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, উত্তর গাজায় তাদের অভিযানের সময় কয়েকজন যোদ্ধাকে শনাক্ত করা হয়। সেনাদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে এলাকায় বিস্ফোরক পুঁতে সেনাদের দিকে এগিয়ে আসছিল, যা তাৎক্ষণিক হুমকি তৈরি করে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের গাজার প্রায় পুরো দৈর্ঘ্যজুড়ে সামরিক মানচিত্রে চিহ্নিত ‘ইয়েলো লাইন’-এ অবস্থান নেওয়ার কথা ছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, শনিবার তারা কেবল একটি ঘটনার কথা জানে এবং সেখানে শিশু জড়িত ছিল না।

গাজা পুনর্গঠন পরিকল্পনা ও যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন মাঠপর্যায়ের এই সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X