কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চীনের সঙ্গে হটলাইন চায় মার্কিন মহাকাশ বাহিনী

মার্কিন মহাকাশ বাহিনীর প্রধান জেনারেল চান্স সল্টজম্যান। ছবি : সংগৃহীত
মার্কিন মহাকাশ বাহিনীর প্রধান জেনারেল চান্স সল্টজম্যান। ছবি : সংগৃহীত

মহাকাশে যে কোনো ধরনের সংকট সমাধানে চীনের সঙ্গে হটলাইন চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচানা হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন মহাকাশ বাহিনীর প্রধান জেনারেল চান্স সল্টজম্যান। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন মহাকাশ বাহিনীর প্রধান বলেন, উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশ বাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়ে আমরা এখনো চীনের সঙ্গে আলোচনা শুরু করেনি।

সল্টজম্যান আরও বলেন, চীনের সঙ্গে অন্তত সরাসরি যোগাযোগের একটি হটলাইন চালু করার বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। যদি কোনো সংকট দেখা দেয় তাহলে যেন আমরা আসলে কার সঙ্গে যোগাযোগ করব, তা জানি। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেন ও পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

দক্ষিণ কোরিয়ার মতো জাপানেও মার্কিন মহাকাশ বাহিনীর একটি শাখা খোলার চিন্তা-ভাবনা করছে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনার মধ্যেই এসব কথা বলেছেন সল্টজম্যান।

জাপানে মার্কিন মহাকাশ বাহিনীর একটি স্থানীয় সদর দপ্তর খোলার সম্ভাবনা নিয়ে সোমবার টোকিওতে জাপানি প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সল্টজম্যান। তবে এই সদর দপ্তর ঠিক কোথায় প্রতিষ্ঠা করা হবে বা এর উদ্দেশ্য কী তা জানাননি তিনি।

সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পর ২০১৯ সালে মহাকাশ বাহিনী গঠন করে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ১৯৪৭ সালের পর প্রথমবারের মতো নতুন কোনো সামরিক সেবা চালু করে যুক্তরাষ্ট্র। তবে এতদিন হলেও চীন বা রাশিয়ার মহাকাশ বাহিনীর সঙ্গে তাদের কোনো হটলাইন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

ভাই হারালেন শোয়েব আখতার

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১১

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১২

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৩

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৪

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৫

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১৬

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

১৭

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১৮

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১৯

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

২০
X