কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ভ্রমণ ভিসা কার্যক্রম আগের মতোই চালু থাকবে।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মূলত, এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের একটি অংশ সরকারি সহায়তার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ভিসা স্থগিত হলেও আবেদন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়নি। আগ্রহীরা আগের মতোই আবেদন জমা দিতে পারবেন এবং সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। মার্কিন দূতাবাস জানিয়েছে, অভিবাসী ভিসার সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ কার্যক্রমও চলমান থাকবে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় থাকা দেশগুলো হলো— পাকিস্তান, মিয়ানমার, ভুটান, আফগানিস্তান, ব্রাজিল, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বারবাডোজ, বেলারুশ, বেলিজ, বসনিয়া ও হার্জেগোভিনা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১০

দেশে ফের ভূমিকম্প

১১

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১২

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৩

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৪

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৫

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৬

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৭

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৮

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

১৯

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

২০
X