কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কোনো হামলা আমাকে ইরান যুদ্ধ থেকে থামাতে পারবে না : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে ঘটে যাওয়া গোলাগুলির ঘটনা তাকে ইরান যুদ্ধ থেকে বিরত করতে পারবে না। তবে তিনি মনে করেন, এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের সরাসরি কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা কম। খবর মিডল ইস্ট আই-এর।

রোববার (২৬ এপ্রিল) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানে যুদ্ধ জয়ের লক্ষ্য থেকে এই হামলা আমাকে সরাতে পারবে না। আমরা যা জানি, তার ভিত্তিতে আমার মনে হয় না এটির সঙ্গে ওই যুদ্ধের কোনো সম্পর্ক আছে।

তবে এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এটির সঙ্গে যুদ্ধের সম্পর্ক আছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, তদন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য খতিয়ে দেখছেন এবং তাকে লোন উলফ বা একক হামলাকারী হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে, প্রায় দুই মাস ধরে চলমান ইরান সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্প পাকিস্তানে পাঠানোর জন্য নির্ধারিত দূতদের সফর বাতিল করেছেন। তেহরানের আলোচনার অবস্থান সন্তোষজনক নয় বলে মনে হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১০

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১১

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১২

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৩

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৪

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

১৬

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১৭

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১৯

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X