কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ৮৭ লাখ টাকায় উচ্চতা বৃদ্ধি

ডিনজেল সিগার্স। ছবি : সংগৃহীত
ডিনজেল সিগার্স। ছবি : সংগৃহীত

খাটো হওয়ায় কোনো মেয়েই ২৭ বছর বয়সী ডিনজেল সিগার্সের প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি। বছরের পর বছর মেয়েদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে যে কোনো উপায়ে নিজের উচ্চতা বাড়ানোর সংকল্প করেন মার্কিন নৌবাহিনীর অভিজ্ঞ এই কর্মকর্তা। এরপর ৮৭ লাখ ৬২ হাজার ৯০৪ টাকা (৮১ হাজার মার্কিন ডলার) খরচ করে ৫ ফুট ৫ ইঞ্চি থেকে ৬ ফুট হয়েছেন তিনি।

নিউইয়র্ক পোস্টকে ডিনজেল সিগার্স বলেন, ‘খাটো হওয়ায় সারা জীবন আমাকে লড়াই করতে হয়েছে। নিজেকে পরিবর্তন করতে যত কিছুই করি না কেন, সব সময় একই রকম অনুভূতি হয়েছে। পায়ের হাড় লম্বা করার অপারেশন আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। এটি জীবন সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণাও বদলে দিয়েছে।’

তিনি বলেন, ‘কিশোরকালে যে মেয়েকে আমার ভালো লেগেছিল সে আমাকে প্রত্যাখ্যান করেছে। একটাই কারণ আমি খাটো। আর কোনো মেয়ের কাছে গেলেই এই কথা মনে আসত।’

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, উচ্চতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে দীর্ঘদিন অনুসন্ধান করেছেন ডিনজেল সিগার্স। তবে পায়ের হাড় লম্বা করার অপারেশন সম্পর্কে জানার আগ পর্যন্ত কোনো কিছুই কাজে আসেনি।

ডিনজেল সিগার্স জানান, তার কাছে এ অপারেশন উপকারী বলেই মনে হয়েছে। এরপর মন স্থির করে চিকিৎসকের সঙ্গে দেখা করেন এবং এ অপারেশন করান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X