কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নৌবাহিনী ও ঘাঁটিতে গোপন মিশন, অতঃপর...

নৌকর্মকর্তা ও রণতরী। ছবি : সংগৃহীত
নৌকর্মকর্তা ও রণতরী। ছবি : সংগৃহীত

মার্কিন নৌবাহিনী কর্মকর্তা ও ঘাঁটিতে গোপন মিশন পরিচালনার অভিযোগ উঠেছে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই চীনা নাগরিক চীন সরকারের এজেন্ট হিসেবে মার্কিন নৌবাহিনীর সদস্য এবং ঘাঁটি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। এছাড়া তারা চীনের প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থা, মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) জন্য সামরিক সদস্যদের নিয়োগের কাজে সহায়তা করেছে।

মার্কিন বিচার বিভাগ (ডিওজে) জানিয়েছে, ওরেগনের হ্যাপি ভ্যালিতে বসবাসকারী চীনা নাগরিক ইউয়ান্স চেন এবং ২০২৫ সালের এপ্রিলে পর্যটক ভিসায় হিউস্টনে আসা লিরেন লাইকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বিরুদ্ধেই মার্কিন যুক্তরাষ্ট্রে এমএসএসের হয়ে বিভিন্ন গোপন গোয়েন্দা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল ফক্স নিউজ ডিজিটালকে বলেন, আজকের গ্রেপ্তার আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং আমাদের সামরিক বাহিনীর অখণ্ডতা রক্ষায় এফবিআইর অটল প্রতিশ্রুতি প্রতিফলন। অভিযুক্ত ব্যক্তিরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে অনুপ্রবেশ ও ক্ষতিসাধনের জন্য বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল। আমরা তাদের প্রচেষ্টা ব্যাহত করেছি এবং একটি স্পষ্ট বার্তা দিয়েছি যে আমেরিকার মাটিতে গুপ্তচরবৃত্তি সহ্য করা হবে না।

ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগের উদ্ধৃতি দিয়ে বিচার বিভাগ জানিয়েছে, পিআরসি সরকার বিভিন্ন উপায়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে এমএসএসও রয়েছে। প্রতিষ্ঠানটি নাগরিকদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের সঙ্গে জড়িত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X