কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর উচ্চতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৪ জিনিস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাচ্চা বড় হচ্ছে, কিন্তু উচ্চতা যেন ঠিকমতো বাড়ছে না— এই চিন্তা অনেক বাবা-মায়ের মনেই ঘুরপাক খায়। যদিও শিশুর বাড়ন্ত সময়ে উচ্চতা নির্ভর করে জিন, ঘুম, ব্যায়াম ও পুষ্টির ওপর, তবে সঠিক খাবার শিশুর উচ্চতা বাড়াতে দারুণ সাহায্য করতে পারে।

টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে পুষ্টিবিদরা জানিয়েছেন, কোন কোন খাবার শিশুর হাড় ও পেশি গঠনে সাহায্য করে এবং উচ্চতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

ডিম ও মুরগির মাংস : প্রোটিনে ভরপুর

ডিম আর মুরগির মাংস— দুটিই প্রোটিনের দারুণ উৎস। প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে, যা উচ্চতা বাড়াতে সাহায্য করে। ডিমের কুসুমে থাকে ভিটামিন বি২ (রাইবোফ্লাভিন), যা হাড়ের বৃদ্ধিতে সহায়ক।

প্রতিদিন একটি করে ডিম আর মাঝে মাঝে সেদ্ধ মুরগি খাওয়ালে শিশু প্রয়োজনীয় প্রোটিন পাবে।

সবুজ শাকসবজি ও ফল : ভিটামিন ও মিনারেলে ভরপুর

অনেক শিশু সবজি খেতে চায় না। তাই একবারে না খাইয়ে অল্প অল্প করে সেদ্ধ করে, সালাদ বানিয়ে বা পছন্দমতো রেঁধে দিন।

উপকারী সবজি :

- পালংশাক, মেথি, বাঁধাকপি, ব্রকোলি

এসব সবজিতে থাকে ভিটামিন C, K, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম, যা হাড় গঠনে গুরুত্বপূর্ণ।

পুষ্টিবিদদের মতে :

- ১টি মাঝারি আলুতে প্রায় ৩ গ্রাম ক্যালসিয়াম

- ১ কাপ ব্রকোলিতে প্রায় ৫ গ্রাম ক্যালসিয়াম

মিনে রাখবেন, ফলও জরুরি। রঙিন ফল যেমন পেঁপে, কমলা, আম— এসব ভিটামিনে ঠাসা।

সয়াবিন : উদ্ভিজ্জ প্রোটিনের রাজা

সয়াবিন শুধু প্রোটিন নয়, এতে ক্যালসিয়ামও থাকে, যা হাড় ও পেশি গঠনে সাহায্য করে। প্রতিদিন ৫০ গ্রাম সয়াবিন খেলেই শিশু পর্যাপ্ত প্রোটিন পায়।

সয়াবিন সেদ্ধ করে, সয়াবিন চিলা বা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন।

দুধ ও দুগ্ধজাত খাবার : হাড়ের শক্তি বাড়ায়

যদি শিশুর ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে, তাহলে প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ানো ভালো।

দুধে থাকে :

- ক্যালসিয়াম ও ভিটামিন D, যা হাড় বড় ও মজবুত করতে সাহায্য করে

- সেই সঙ্গে থাকে ভিটামিন A, B ও E

পনির, দই ও ঘি-ও শিশুর ডায়েটে রাখতে পারেন (পরিমাণ বুঝে)।

শুধু ভালো খাবার দিলেই হবে না— শিশুর ঘুম, খেলা, ব্যায়াম, মানসিক স্বাস্থ্য এবং ভালোবাসা— সবকিছু মিলেই তার সুস্থ বেড়ে ওঠা নিশ্চিত হয়। তাই ওর প্রতিদিনের পাতে একটু সচেতনভাবে এই পুষ্টিকর খাবারগুলো রাখুন, আর বাকি দায়িত্ব ছেড়ে দিন প্রকৃতির হাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X