কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৬:৪০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্ক সিটিতে প্রবেশে লাগবে টোল

খুব শিগগিরই নিউ ইয়র্কে প্রবেশে গুণতে হবে বাড়তি টোল। ছবি : সংগৃহীত
খুব শিগগিরই নিউ ইয়র্কে প্রবেশে গুণতে হবে বাড়তি টোল। ছবি : সংগৃহীত

যানজট, দূষণ থেকে পরিত্রাণ পেতে এবং গণপরিবহনের আয় বাড়াতে নতুন পদক্ষেপ নিলো বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্ক সিটির নগর কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী খুব শিগগিরই শহরে প্রবেশ করা যানবাহনগুলোকে গুণতে হবে বাড়তি টোল।

২০২৪ সালের বসন্ত নাগাদ এই নিয়ম চালু হওয়ার কথা রয়েছে। লন্ডন, সিঙ্গাপুর, স্টকহোমের যানজটময় রাস্তায় ঢুকতেও টোল দিতে হয়। এখন নিউ ইয়র্ক শহরও সেই কাতারে নাম ওঠাল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গার টোলিং এর কথা মাথায় রেখে চালকদের ৯ থেকে ২৩ ডলারেরও বেশি গুণতে হতে পারে বলে জানিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

নিউ ইয়র্ক সিটি প্রশাসনের মুখপাত্র ক্যাথি হছুল সোমবার জানান, যানজটের কারণে বাড়তি টোল দেওয়ার ব্যাপারে ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এখনো দীর্ঘমেয়াদী এই পরিকল্পনার খুঁটিনাটি নিয়ে ভাবা হচ্ছে। বিবৃতিতে ক্যাথি বলেন, ‘ফেডারেল সরকারের সবুজ সংকেত পাওয়ার পর আমরা এ আইন বাস্তবায়নের জন্য কাজ শুরু করতে যাচ্ছি।’

ম্যানহাটনের হাডসন, হার্লেম রিভার্স ও এর পশ্চিমে বিভিন্ন টানেল এবং ব্রিজ ব্যবহার করতে এর আগে থেকেই চালকদের বেশ বড় রকমের টোল দিতে হত। বর্তমানে ম্যানহাটনের দক্ষিণে ঢুকতে নতুন টোলের সম্মুখীন হতে হবে চালকদের। নতুন এই টোল ব্যবস্থা চালু হলে প্রতি বছর প্রায় এক বিলিয়ন ডলার আয় করা যাবে বলে আশা করা হচ্ছে। এই বাড়তি অর্থ সাবওয়ে, বাস এবং শহরের এমটিএ নিয়ন্ত্রিত রেলের উন্নয়নে ব্যবহার করা হবে।

এপি জানায়, এর আগে ২০১৯ সালে এই উদ্যোগ গ্রহণ করা হলেও করোনা ভাইরাস মহামারি এবং সরকারি দিকনির্দেশনার অভাবে এই প্রকল্প থেমে ছিল। এদিকে বাড়তি টোলের নতুন নিয়মের বিরোধিতা করেছেন নিউ জার্সির কর্মকর্তারা। তারা মনে করেন, নিউ জার্সি থেকে ম্যানহাটন অভিমুখী যাত্রীদের খরচ আকাশচুম্বী বেড়ে যাবে। ভাড়া সামর্থ্যের বাইরে চলে যাবে দাবি করে ট্যাক্সি ও পেশাদার গাড়িচালকরাও এর বিরোধিতা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১০

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১১

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১২

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৩

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৪

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৫

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৬

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৭

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৮

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৯

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

২০
X