কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ভূমধ্যসাগর থেকে রণতরী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি : সংগৃহীত
বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগর থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার পরই ইসরায়েলের সহায়তায় এই রণতরী ভূমধ্যসাগরে মোতায়েন করেছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। গতকাল সোমবার (১ জানুয়ারি) মার্কিন ষষ্ঠ নৌবহর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভার্জিনিয়ার নরফোক বন্দরে ফিরে আসবে। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই সিদ্ধান্তের কথা জানাল যখন ইসরায়েল ও হামাসের যুদ্ধ ঘিরে লোহিত সাগরে উত্তেজনা বিরাজ করছে এবং ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহ গোষ্ঠীর সদস্যরা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে একের পর হামলা করে চলেছে।

রণতরী ফোর্ডকে ২০১৭ সালে মার্কিন নৌবাহিনীর হাতে দেওয়া হয়। এটি মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী। গত ৪০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নির্মিত ক্যারিয়ার ক্লাসের প্রধান যুদ্ধজাহাজ।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার দুদিন পর তেল আবিবের সহায়তায় ইসরায়েল উপকূলের কাছে এক লাখ টন ওজনের এই রণতরীটি মোতায়ন করে যুক্তরাষ্ট্র।

মার্কিন ষষ্ঠ নৌবহর জানিয়েছে, ফোর্ড যেন যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রতিরোধ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপে অবদান রাখতে পারে সে জন্য ভূমধ্যসাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে ফোর্ড ভূমধ্যসাগর ছাড়লেও সেখানে মার্কিন রণতরী আইজেনহাওয়ার মোতায়েন রয়েছে। এই বিমানবাহী রণতরীর সঙ্গী হয়ে একজোড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও একটি গাইডেড মিসাইল ক্রুজার অবস্থান করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X