কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রার্থী চূড়ান্ত, নির্বাচনে মুখোমুখি বাইডেন ট্রাম্প

প্রার্থী চূড়ান্ত, নির্বাচনে মুখোমুখি বাইডেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। দেশটির ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ে নিজেদের দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর রিপাবলিকানদের থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ জানিয়েছে, মনোনয়ন জয়ের জন্য বাইডেনের এক হাজার ৯৬৮ ডেলিগেটের প্রয়োজন ছিল। জর্জিয়া অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচনের ফলাফলে মঙ্গলবার রাতে তিনি এ সংখ্যা নিশ্চিত করেছেন। এ ছাড়া মিসিসিপি, ওয়াশিংটন স্টেট, নর্দান মারিয়ানা আইল্যান্ডস ও বিদেশে অবস্থানরত ডেমোক্র্যাট প্রতিনিধিরাও এ প্রাইমারিতে ভোট দিয়েছেন। এসব এলাকার ভোটও গণনা চলছে।

বাইডেনের মনোনয়নের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিপাবলিকানরদের পক্ষ থেকে নিজের মনোনয়োন চূড়ান্ত করেছেন। এ মনোনয়নের জন্য এক হাজার ২১৫ ডেলিগেট নিশ্চিত করেছেন তিনি। জর্জিয়াসহ চার অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন থেকে প্রতিনিধিদের সমর্থন পাওয়ার মাধ্যমে তার মনোনয়ন নিশ্চিত হয়েছে। তবে তার বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে ফল পাল্টে দেওয়ার অভিযোগ রয়েছে।

মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছেন জো বাইডেন। ৮১ বছর বয়সে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ৭৭ বছর।

মনোনয়ন নিশ্চিত করার পর একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমরা কি গণতন্ত্র রক্ষা করব এবং ঘুরে দাঁড়াব না কি অন্যদের তা ভেঙে দিতে দেব তা দেশের ভবিষ্যৎ ভোটাররাই ঠিক করবেন। আমরা কী আমাদের স্বাধীনতা বাছাই করার ও রক্ষা করার অধিকার ফিরিয়ে নেব না কি চরমপন্থিদের তা কেড়ে নিতে দেব?

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেন, জয় উদযাপনের কোনো সুযোগ নেই। এ সময় তিনি বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তাকে পরাজিত করতে মনোযোগ দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X