কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইহুদিদের গোপন তথ্য ফাঁস করলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

প্রতিবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় থাকে মার্কিন ইহুদি লবিগুলো। এবার নির্বাচনে আরও সক্রিয় হয়ে উঠেছে এসব লবি। গাজা যুদ্ধকে কেন্দ্র করে এসব লবির কাছে দুই প্রার্থী প্রমাণ করতে চাইছেন কে কতটা ইহুদিবাদী তার প্রমাণ। এমন পরিস্থিতে বাইডেন সমর্থক মার্কিন ইহুদিরা ইসরায়েলকে ভালোবাসে না বলে মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার এক সাক্ষাৎকারে ডেমোক্রেট সমর্থক ইহুদিদের ইসরায়েলকে ভালো না বাসার বিষয়ে জনসম্মুখে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, যেসব ইহুদিরা বাইডেনকে ভোট দেয় তারা তাদের ধর্মকে ভালোবাসে না, এমনকি তারা ইসরায়েল সম্পর্কিত সবকিছুই ঘৃণা করে।

বহু আগ থেকেই ইসরায়েলবিরোধীরা অভিযোগ করে আসছিল, আমেরিকান ইহুদিদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি দ্বৈত আনুগত্য রয়েছে। রিপাবলিকান দলের প্রার্থীর এমন বক্তব্য সেই অভিযোগকে আরও শক্ত ভিত্তি দিল।

ট্রাম্প অভিযোগ করেন চলমান গাজা যুদ্ধে বাইডেন সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন। যদিও যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে আসছেন প্রেসিডেন্ট বাইডেন, এমনকি যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও তেলআবিবের কাছে সমরাস্ত্র বিক্রি সমানতালে চালিয়ে গেছে ওয়াশিংটন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করে জানান, ইহুদি ও কালো আমেরিকানরা তাদের অভ্যাসবশতই ডেমোক্রেটদের ভোট দিয়ে থাকেন। গত সপ্তাহে ট্রাম্প জানান, ইসরায়েলের যত দ্রুত সম্ভব এ যুদ্ধ শেষ করা উচিত। এ সময় জনসংযোগ যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

২০২০ সালে পিউ রিচার্স সেন্টারের এক জরিপে দেখা যায় আমেরিকান ইহুদিদের বিশাল অংশই রাজনৈতিকভাবে স্বাধীন ও গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী। ফলে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্রেট পার্টির সঙ্গে তাদের বেশি দেখা যায়। তবে অর্থোডক্স ইহুদিদের বেশিরভাগই রিপাবলিকান দলের সমর্থক বলে জরিপে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X