কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় বাইডেনের চেয়ে দ্বিগুণ জনপ্রিয় পুতিন

জো-বাইডেন ও ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
জো-বাইডেন ও ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মস্কো এবং বেইজিং। গত এক দশকে এ অঞ্চলে দেশ দুটি তাদের কার্যক্রম অনেকটাই বাড়িয়েছে। জনমত জরিপ অনুসারে, আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সব থেকে প্রভাবশালী চরিত্র হয়ে উঠতে পারে চীন এবং রাশিয়া।

ডেটা অ্যানালিটিক্স ফার্ম প্রিমাইজের সঙ্গে যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা আল মনিটর। এ জরিপে তারা মিসর, তুরস্ক, ইরাক এবং তিউনিসিয়াজুড়ে ২ হাজার ৬৭০ জন উত্তরদাতার মতামত নিয়েছেন।

উত্তরদাতাদের জিজ্ঞেস করা হয়েছিল, তিন বিশ্ব নেতার মধ্যে কাকে তারা তাদের দেশে বেশি জনপ্রিয় বলে মনে করেন? জরিপে অংশগ্রহণকারী ৪৪.৪% মানুষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বেছে নিয়েছেন। তারপরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর পক্ষ বেছে নিয়েছেন ৩৩.৮% মানুষ। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পছন্দ করেছেন ২১.৭% মানুষ৷

চারটি দেশেই পুতিনকে বেশি জনপ্রিয় দেখা গেছে। মিসরে সব থেকে বেশি ৫১.৬% মানুষ পুতিনকে বেশি প্রভাবশালী বলে মনে করেন। ইরাকে বাইডেনকে পছন্দ করেন ২৯.২% মানুষ, অন্যদিকে পুতিনকে পছন্দ করেছেন ৩৫.৫% মানুষ। আর শি জিনপিংকে পছন্দ করেছেন ৩৫.৩% মানুষ।

আল মনিটর বলছে, গাজায় ইসরায়েলের যুদ্ধকে সমর্থন করার কারণে ওয়াশিংটনের জনপ্রিয়তা কমেছে। এ ছাড়া অন্যান্য অনেক কারণও তাদের মতামতকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে রাজনৈতিক মতবিরোধের মধ্যস্থতাকে করতে পারেন এমন প্রশ্নে ৩০% মানুষ মনে করছে ওয়াশিংটন মধ্যস্থতা করতে পারবে। ২৮% মানুষ মনে করছে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক মতবিরোধের মধ্যস্থতা করতে পারে রাশিয়া।

প্রায় অর্ধেক উত্তরদাতা মনে করেন ১০ বছর আগের তুলনায় চীন এবং রাশিয়া এখন অনেক বেশি প্রভাবশালী মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায়। তারা মনে করেন আগামী এক দশকে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সব থেকে প্রভাবশালী চরিত্র হয়ে উঠতে পারে চীন এবং রাশিয়া।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X