কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এইডস ছড়িয়ে দিতে বহুজনের সঙ্গে যৌনকর্ম, অতঃপর...

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

নিজে আক্রান্ত হয়েছেন মরণঘাতী রোগ এইডসে। এরপর এ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বহুজনের সঙ্গে যৌনকর্মে মিলিত হয়েছেন তিনি। এমন অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুকবকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৭ মে) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইডাহোতে এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই ব্যক্তি এইডস আক্রান্ত হয়েও বহুজনের সঙ্গে সমকামী সম্পর্কে লিপ্ত হয়েছেন। তবে বিষয়টি সঙ্গীদের কারও জানাননি তিনি।

বিকৃত এ কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ব্যক্তির নাম আলেক্সান্ডার লু। তিনি ৩০ থেকে ৫০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং কিশোরের সঙ্গে সমকামিকায় লিপ্ত হয়েছেন। এরমধ্যে ১৬ বছরের এক কিশোরও রয়েছে বলে জানিয়েছে এডা কাউন্টি প্রসিকিউটর অফিস।

প্রতিবেদনে বলা হয়েছে, লুর বিরুদ্ধে গোয়েন্দারা ২০২৩ সালের আগস্ট থেকে তদন্ত শুরু করেন। ওই সময়ে গোয়েন্দারা তার সঙ্গে অনলাইনে যোগাযোগ করেন। ওই সময়ে লু ভাবেন তিনি ১৫ বছর বয়সী কোনো কিশোরের সঙ্গে কথা বলছেন।

লু গোয়েন্দাদের খোলামেলো ছবি পাঠান এবং তার সঙ্গে দেখা করার আগ্রহ দেখান। তাকে তিনি জানান, তাদের মধ্যে যৌনকর্ম হলে সেটি তিনি ভিডিও করে রাখবেন। এরপর দেখা করার জন্য নির্দিষ্ট জায়গার কথাও জানান তিনি।

সংবাদমাধ্যম জানিয়েছে, লু যখন নির্ধারিত জায়গায় যান তখন গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে শিশুকে প্রলোভন দেখানোর অভিযোগ অনাা হয়।

পুলিশ জানিয়েছে, তদন্তে দেখা গেছে, লু তখন এইডসের ওষুধ সেবন করেননি। তিনি পুলিশকে জানান, সঙ্গীদের মধ্যে ইচ্ছাকৃতভাবে এইডস ছড়িয়ে দিতে যৌনকর্ম করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৩ মে আদালত তাকে ৩০ বছরের কারাদণ্ড দেন। যদিও কারাদণ্ডের মেয়াদ ১৬ বছর পূর্ণ হলে তিনি প্যারোলে মুক্তির সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X