কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

নূরুন নাহার ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিলেন

ডেপুটি গভর্নর নূরুন নাহার।
ডেপুটি গভর্নর নূরুন নাহার।

ডেপুটি গভর্নর হিসেবে যোগ দিয়েছেন নূরুন নাহার। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১২ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহারকে তার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। নূরুন নাহার ১৯৮৪ সালে বিএসসি এবং ২০০১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। ২০১৯ সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে নূরুন নাহার ভারত, সুইডেন, মালয়েশিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, নেপাল, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া ও স্লোভাকিয়া সফর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী ডেপুটি গভর্নর নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করতে পারবে অথবা সরকার স্বীয় বিবেচনায় ওই পদে যে কোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে নূরুন নাহারকে ডেপুটি গভর্নর হিসেবে মন্ত্রণালয় বেছে নিয়েছে। গত ১ জুলাই মেয়াদ পূর্ণ হয় ডেপুটি গভর্নর আহমেদ জামালের। ওই পদটিতে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার নিয়োগ পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১১

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৪

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৫

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৬

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৭

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৮

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৯

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

২০
X