কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

লাগাতার বিতর্কে আলোচনার তুঙ্গে ডাকসু নেতা সর্বমিত্র

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা | ছবি : সংগৃহীত
ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা | ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে লাঠি হাতে বহিরাগতদের শাস্তি দেওয়ার ঘটনায় নতুন করে বিতর্কের মুখে পড়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। ঘটনার পর ‘প্রশাসনের অসহযোগিতা ও ব্যর্থতার দায়’ নিজের কাঁধে নিয়ে পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিক ঘটনায় লাগাতার আলোচনায় ছিলেন এই ডাকসু নেতা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা কয়েকজন কিশোর ও তরুণকে কান ধরে ওঠবস করাচ্ছেন সর্বমিত্র চাকমা। পরে জানানো হয়, ওই কিশোর-তরুণরা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ছিলেন।

এরপর আরও একটি ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় ওঠবস করানো ব্যক্তিদের সংখ্যা নিজেই গুনছেন সর্বমিত্র। ভিডিও দুটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কোন ক্ষমতাবলে তিনি এ ধরনের শাস্তিমূলক আচরণ করেছেন—এ নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।

তবে লাঠি হাতে সর্বমিত্রের এমন আচরণ নতুন নয়। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসার অভিযোগ তুলে এক প্রবীণ ব্যক্তিকে লাঠি দিয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ছাড়া গত বছরের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকায় খাবারের গাড়ি, হকার ও অনুমোদনহীন দোকানপাট উচ্ছেদে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। সে সময় তার এমন অভিযান পরিচালনার আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন আইন বিশেষজ্ঞরা।

এদিকে পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সর্বমিত্র চাকমা। তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার প্রত্যাশায় ঢাবি শিক্ষার্থীরা তাকে নির্বাচিত করেছেন। বহিরাগতদের মাধ্যমে নারী শিক্ষার্থী হেনস্তা, মোবাইল, মানিব্যাগ ও সাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধের ঘটনার কথাও তুলে ধরেন তিনি।

আইন নিজের হাতে নেওয়ার বিষয়ে ভুল স্বীকার করে সর্বমিত্র বলেন, ‘আমার পন্থা ভুল হলেও প্রশাসনের স্থবিরতা ও নিষ্ক্রিয়তার কারণে আমার মনে হয়েছে, এই কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমার ভাবনা-চিন্তা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ঘিরেই। একা বিভিন্ন জায়গায় উদ্যোগ নিয়েছি, সমাধানের চেষ্টা করেছি, এমনকি নিজের দায়িত্বের বাইরেও গিয়েছি। তবে যত কিছুই হোক, আইন তো আইনই। পরিস্থিতি মোকাবিলা ও নিরাপত্তা বিধানে গিয়ে আমাকে আইনের ঊর্ধ্বে যেতে হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X