কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৩:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-সিঙ্গাপুর কাজ করবে

বিডা কার্যালয়ে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই করেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুর গ্রুপের পরিচালক অড্রে ট্যান। ছবি : কালবেলা
বিডা কার্যালয়ে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক সই করেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুর গ্রুপের পরিচালক অড্রে ট্যান। ছবি : কালবেলা

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুর গ্রুপ। এজন্য প্রতিষ্ঠান দুটি সমঝোতা স্মারক সই করেছে।

গতকাল বুধবার বিডা কার্যালয়ে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুর গ্রুপের পরিচালক অড্রে ট্যান। অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ এখন আর ২০ বছর আগের মতো নেই। ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে এখন প্রযুক্তির প্রয়োগ আবশ্যক। সেই ধারাবাহিকতায় বিডা বাণিজ্য ও বিনিয়োগ পলিসি আধুনিকায়নসহ বিনিয়োগকারীদের সর্বোচ্চ আধুনিক স্মার্ট সেবা দিচ্ছে। তিনি আরও বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে আস্থা, বন্ধুত্ব ও পারস্পারিক বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণ বাড়বে। সেইসঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলোও সম্প্রসার ঘটবে। এ সময়ে তিনি সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র ডিরেক্টর ফ্রান্সিস চং জানান, বাংলাদেশে বিদ্যুৎ, টেলিযোগাযোগ, টেক্সটাইল, আরএমজি, কৃষি ব্যবসা, খাদ্যসহ বিভিন্ন সেবা খাতে বড় ধরনের বিনিয়োগ করে আসছে তার দেশ। বাংলাদেশে সিঙ্গাপুরের তৃতীয় বৃহত্তম এফডিআই স্টক রয়েছে। এ সমঝোতা স্মারক সইয়ের ফলে আগামীতে এ সংখ্যা এবং এফডিআইয়ের পরিমাণ আরও বাড়বে।

এন্টারপ্রাইজ সিঙ্গাপুর গ্রুপের পরিচালক অড্রে ট্যান বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অন্যতম নিরাপদ ও লাভজনক। তাই বাংলাদেশে বিনিয়োগে সিঙ্গাপুর বিশেষভাবে আগ্রহী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X