কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এ সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে সবশেষ গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে সতর্কতা জারি করেছিল দূতাবাসটি।

দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঝুঁকি থাকতে পারে, যা বিক্ষোভ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে ঘটতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কোনো বিক্ষোভ বা সমাবেশও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব কার্যক্রম এড়িয়ে চলা এবং সব সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বলেও উল্লেখ করা হয়। এসব কারণে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে।

সতর্কতায় কয়েকটি করণীয় পদক্ষেপ উল্লেখ করা হয়। সেগুলো হলো—

১. বড় জনতা এবং বিক্ষোভ এড়িয়ে চলুন

২. সর্বদা আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন

৩. স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করুন

৪. জরুরি যোগাযোগের জন্য সর্বদা আপনার চার্জ করা মোবাইল ফোনটি সঙ্গে রাখুন

৫. আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন।

৬. ভ্রমণের ক্ষেত্রে বিকল্প রুটের পরিকল্পনা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X