বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ এএম
প্রিন্ট সংস্করণ
সফল উড্ডয়ন

পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়েছে ইরান

পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়েছে ইরান

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনে চাপে ইরান। এর মধ্যে আকাশযুদ্ধে সক্ষমতা বাড়ানোর পথে আরও একধাপ এগোল দেশটি। সূত্র বলছে, নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধবিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তেহরান।

সম্প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কাহের-৩১৩-এর পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট টেস্টে আশাব্যঞ্জক সফলতার কথা জানান ইরানি কর্মকর্তারা। এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আফশিন খাজেফার্দ জানান, স্থানীয় প্রকৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসেবে কাহের-৩১৩ যুদ্ধবিমান চালকবিহীন ভার্সনে উন্নতি করা হয়েছে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ইরানি ফাইটার জেট কাহের-৩১৩ উন্মোচন করা হয়েছিল। একক আসনের এই স্টেলথ ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এ সময় ইরানের নৌবাহিনীর জন্য একটি সামরিক হেলিকপ্টার তৈরির প্রকল্পের কথাও উল্লেখ করেছেন জেনারেল খাজেফার্দ। তিনি জানান, হেলিকপ্টারটি স্থানীয় প্রকৌশলীরা নকশা করেছেন এবং এটি শিগগির উন্মোচন করা হবে।

যদিও ইরানের তৈরি কাহের ৩১৩-এর নকশাকে ত্রুটিপূর্ণ এবং ভুয়া ফাইটার জেট বলে মত দিয়েছেন আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইরানের তৈরি এই নকশা কোনোভাবেই একটি আদর্শ যুদ্ধবিমানের নকশার মধ্যে পড়ে না, বরং এটি পশ্চিমা দুনিয়াকে ধোঁকা দেওয়ার একটি চাল মাত্র।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১০

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১১

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১২

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৭

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৮

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X