বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
চন্দ্রযান-৩

চাঁদে অবতরণস্থলের নাম শিবশক্তি দিলেন মোদি

চাঁদে অবতরণস্থলের নাম শিবশক্তি দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চন্দ্রযান-৩-এর সাফল্যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। শনিবার সকালে দেশে ফিরেই তিনি ইসরোতে যান। পরে তিনি চাঁদে অবতরণস্থলের নাম দেন শিবশক্তি। পাশাপাশি ২০১৯ সালে চন্দ্রযান-২ চাঁদের যে জায়গায় ভেঙে পড়েছিল, সে জায়গার নাম রাখলেন তেরঙা। এ ছাড়া চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ২৩ আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবেও ঘোষণা করেন মোদি। খবর এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনের।

দীর্ঘ ৪০ দিনের যাত্রা শেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের বুকে সফল অবতরণ করে গত বুধবার। এ ঘটনা ভারতকে বিশ্বের এলিট স্পেস ক্লাবে জায়গা করে দেয়। চন্দ্রযানের চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করার মাহেন্দ্রক্ষণে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বসে পুরো ঘটনা প্রত্যক্ষ করেন মোদি। তখন সেখানে ব্রিকস সম্মেলন চলছিল। সেই সফর শেষে গ্রিসে যান তিনি। দুই দেশের সফর শেষে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে গতকাল সকালে বেঙ্গালুরু পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর বিমানবন্দরের বাইরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন।

মোদি বলেন, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান।

পরে চন্দ্রযান-৩-এর সাফল্যের নেপথ্যে থাকা বিজ্ঞানীদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে ইসরোর কার্যালয়ের উদ্দেশে রওনা হন। পথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন মোদি। সেখানে ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে লেখেন, বেঙ্গালুরুতে অবতরণ করেছি। আমি সেসব বিজ্ঞানীর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি, যারা চন্দ্রযান-৩ অভিযানকে সফল করে ভারতকে গর্বিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

১০

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১১

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১২

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৩

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৪

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৬

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৭

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৮

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৯

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

২০
X