বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড মোদির

প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড মোদির

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে টপকে টানা প্রধানমন্ত্রী থাকার নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার তালিকায় তিনি উঠে এলেন দ্বিতীয় স্থানে। প্রধানমন্ত্রী হিসেবে একটানা ৪০৭৮ দিন দায়িত্ব পালন করেছেন মোদি। তার আগে রয়েছেন একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করা জওহরলাল নেহরু।

নরেন্দ্র মোদি ২০১৪ থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন। ১১ বছর ৬০ দিন ধরে তিনি সরকারপ্রধানের পদ সামলাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে একাধিক নজির গড়েছেন নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করা প্রথম প্রধানমন্ত্রী তিনি। কংগ্রেসের সদস্য না হয়ে প্রথম কোনো রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন সরকারপ্রধান রয়েছেন তিনি। এ ছাড়া হিন্দি ভাষী নয়—এমন রাজ্য থেকে আসা নেতা হিসেবেও দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকার নজির গড়েছেন তিনি।

কংগ্রেসের বাইরের কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে টানা দুই দফা প্রধানমন্ত্রিত্ব পূর্ণ করেছেন। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া একমাত্র অকংগ্রেসি হিসেবেও নজির গড়েছেন মোদি। তবে নজির গড়ার দিনে দেশে নেই মোদি। দুদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল তিনি মালদ্বীপে পৌঁছেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X