কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন নার্গিস

শাহীনুর নার্গিস। ছবি : সংগৃহীত
শাহীনুর নার্গিস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে কয়েকটি পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী শাহীনুর নার্গিস।

সোমবার (২২ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে তাহমিনা আফরিন নীতাকে প্রচার সম্পাদক এবং রেহানা সুলতানা আরজুকে সহ-প্রচার সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানতে চাইলে শাহীনুর নার্গিস কালবেলাকে বলেন, ‘মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পেয়ে অবশ্যই আনন্দিত। ছোট পরিসর থেকে বড় পরিসরে কাজের সুযোগ পেয়েছি। নিজের বিগত দিনের অভিজ্ঞতাকে বৃহৎ পরিসরে কাজে লাগিয়ে বিএনপির পাশে থাকতে চাই।’

এর আগে শাহীনুর নার্গিস জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক, রোকেয়া হলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। পরে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

ছাত্র রাজনীতি ছেড়ে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরপর ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

বিগত ১৭ বছরে ৩৫টির বেশি মামলার আসামি হয়েছেন শাহীনুর নার্গিস। ওয়ান ইলেভেনের সময়ও তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

১০

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

১১

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১২

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১৩

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১৫

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৬

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৭

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৯

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

২০
X