রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আইইবি

সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের সঙ্গে আয়োজকরা। ছবি : কালবেলা
সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের সঙ্গে আয়োজকরা। ছবি : কালবেলা

প্রকৌশলী পরিবারের ২০২৫ সালে এসএসসি, এইচএসসি, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আইইবি সদর দফতর ও ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনাস্থ আইইবি মিলনায়তনে ‘প্রকৌশলী পরিবারের কৃতী সন্তানদের সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবি প্রেসিডেন্ট এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, আইইবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল এবং ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জ্বল)।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নূর আমিন ও প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী।

অনুষ্ঠানে প্রকৌশলী পরিবারের ২০২৫ সালে এসএসসি, এইচএসসি, ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মোট ২০৫ জন কৃতি সন্তানদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষা অনুপ্রেরণামূলক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতি উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X