বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার পর সেই মার্কিন রণতরী ফিরছে দেশে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎস দেশটির সামরিক ঘাঁটির দিকে ফিরে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। সম্প্রতি রণতরীটি মাত্র ৩০ মিনিটের মধ্যে দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হারানোর পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। ওই হেলিকপ্টার ও যুদ্ধবিমান সমুদ্রে ভেঙে পড়েছিল।

নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজগুলোয় হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর নিমিৎস এখন ওয়াশিংটন অঙ্গরাজ্যের নৌঘাঁটি কিটসাপে ফিরে যাচ্ছে।

১৯৭৫ সালে কমিশন পাওয়া এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্যাসিফিক ফ্লিট কমান্ডার চেস্টার ডব্লিউ নিমিৎসের নামে ইউএসএস নিমিৎস রাখা হয়। এটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইলেভেনের (সিএসজি-১১) প্রধান রণতরী। এ রণতরী সক্রিয় পরিষেবা থেকে অপসারণ করার আগে চূড়ান্ত অভিযানে ছিল।

এর আগে নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, গত রোববার বিকেলে এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। আর এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলট নিরাপদে বিমান থেকে বের হতে পেরেছিলেন। তাদেরও উদ্ধার করা হয়েছে। পাঁচজনই ‘নিরাপদ ও স্থিতিশীল’ অবস্থায় আছেন।

নৌবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, এ দুটি দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এফ/এ-১৮এফ যুদ্ধবিমানের দাম ৬ কোটি ডলারের বেশি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার টোকিওতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এসব ঘটনার কারণ ‘খারাপ জ্বালানি’ হতে পারে। তিনি কোনো ধরনের নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি বলেন, এখানে ‘লুকানোর’ কিছু নেই।

সাম্প্রতিক মাসগুলোয় মার্কিন নৌবাহিনীর কোনো বিমানবাহী রণতরীর সঙ্গে সংশ্লিষ্ট এটি দ্বিতীয় কোনো বড় দুর্ঘটনা। এর আগে গত এপ্রিলে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে গিয়েছিল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X