হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারীতে ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ। ছবি : সংগৃহীত

নানা কৌশলে প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মো. মোস্তফা নামে এক প্রবাসীর বিরুদ্ধে। হাটহাজারী পৌর সদরের ৩নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর শায়েস্তা খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বয়ে যাওয়া ছড়ার ওপর নির্মাণাধীন এই ভবন মালিকপক্ষ নিজ জায়গায় নির্মাণের দাবি করেছেন। তবে স্থানীয়রা অভিযোগ, ছড়া দখল করেই নির্মাণ করা হচ্ছে ভবন।

স্থানীয় বাসিন্দা শায়েস্তা খাঁ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত কালবেলাকে বলেন, ছড়াটির উভয় পাড়ে ৩০ ফুট করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থাকলেও কোনো নিয়মনীতি তোয়াক্কা না করেই ছড়ার জায়গা দখল করে অবৈধভাবে ভবনটি নির্মাণ করা হচ্ছে। আমরা এ বিষয়ে প্রশাসনকে মৌখিকভাবে অবহিত করেছি। শিগগিরই লিখিত অভিযোগ করব।

এদিকে স্থানীয় আরেক বাসিন্দা আফসার বলেন, পৌর সদরের ২নং এবং ৩নং ওয়ার্ডের একমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যম হলো এই ছড়া। যদি এভাবে ছড়াটি ভরাট ও দখল হতে থাকে তাহলে ভবিষ্যতে এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সরেজমিনে ঘুরে দেখা যায়, স্থানীয়ভাবে পরিচিত মরা ছড়ার কিছু জায়গা দখল করে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করতে গিয়ে জায়গাটির গাইড ওয়ালের কিছু অংশ ছড়ার উপর ধসে পড়েছে। ধসে পড়া কিছু অংশ গাছ-বাঁশ দিয়ে কোনোমতে আটকে রাখা হয়েছে। ভরাট করে ফেলা হয়েছে ছড়াটিতে নামার সিঁড়ি|

এছাড়াও স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ মেখল সড়কের উপর ভবনটির বালি ফেলে রাখা হয়েছে। এতে সড়কটি দিয়ে যাতায়াতকারী হাজারো পথচারী, চলাচলকারী যানবাহন এবং স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে নির্মাণাধীন ভবনটির মালিক মালিক মো. মোস্তফা প্রবাসে থাকলেও বর্তমানে ভবনটির নির্মাণকাজ দেখাশোনা করছেন মো. রাশেদুল আলম নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গাতেই ভবন নির্মাণ করছি।’

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন কালবেলাকে বলেন, ইতোমধ্যে ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মালিকপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। সরকারি সার্ভোয়ার দ্বারা জায়গা পরিমাপ করে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X