বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথমবার মেয়েকে নিয়ে রাষ্ট্রীয় সমাধিসৌধ পরিদর্শনে কিম

প্রথমবার মেয়েকে নিয়ে রাষ্ট্রীয় সমাধিসৌধ পরিদর্শনে কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় সমাধিসৌধে দেখা গেছে দেশটির ভবিষ্যৎ উত্তরসূরি কিম জু অ্যায়েকে। পিয়ংইয়ংয়ের কুমসুসান সমাধিসৌধে বাবা কিমের সঙ্গে প্রকাশ্যে উপস্থিত ছিলেন কন্যা কিম জু। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি বাবা কিম জং উন ও মা রি সল জুর সঙ্গে সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন।

গতকাল শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত ছবিতে পরিবারটিকে জু অ্যায়ের দাদা কিম জং ইল এবং প্রপিতামহ, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের সমাধিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়।

গত তিন বছরে জু অ্যায়ের উপস্থিতি রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রমেই বেড়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও বিশ্লেষকদের ধারণা উত্তর কোরিয়ার চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে কিমের কন্যাকে ধীরে ধীরে সামনে আনা হচ্ছে।

ছবিতে দেখা যায়, ১ জানুয়ারির এ সফরে জু অ্যায়ে তার বাবা-মা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কুমসুসান প্যালেস অব দ্য সান-এর মূল হলে অবস্থান করেন। এ সময় জু তার বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

২০২২ সালে প্রথমবারের মতো জু অ্যায়ের পরিচয় প্রকাশ্যে আসে। ওই সময় তিনি বাবার সঙ্গে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ধারণা করা হয়, তার জন্ম ২০১০-এর দশকের শুরুর দিকে। চলতি বছরের নববর্ষ উদযাপনেও তাকে দেখা গেছে। এর আগে সেপ্টেম্বর মাসে তিনি বাবার সঙ্গে বেইজিং সফরের মাধ্যমে প্রথমবারের মতো বিদেশ সফরে যান।

২০২২ সালের আগে জু অ্যায়ের অস্তিত্ব শুধু পরোক্ষভাবে জানা গিয়েছিল। সাবেক এনবিএ খেলোয়াড় ডেনিস রডম্যান ২০১৩ সালে উত্তর কোরিয়া সফরের পর তার কথা উল্লেখ করেছিলেন।

উত্তর কোরিয়ায় কখনোই আনুষ্ঠানিকভাবে উত্তরসূরির নাম ঘোষণা করা হয় না। তবে জনসমক্ষে উপস্থিতি বাড়ানো ও দায়িত্ব বিস্তারের মাধ্যমে ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত দেওয়া হয়।

এদিকে কিম জং উন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পারমাণবিক সাবমেরিন তৈরির ঘোষণা দেওয়ার পর নিজেদের নির্মাণধীন পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X