কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:২২ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

আজ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা 

পরীক্ষা দিচ্ছেন চাকরিপ্রত্যাশীরা। ছবি : সংগৃহীত
পরীক্ষা দিচ্ছেন চাকরিপ্রত্যাশীরা। ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। ফলে গড়ে প্রতিটি পদের জন্য প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতায় নেমেছেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। পরে পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়ের কথা বিবেচনায় নিয়ে আজ বিকেলে পরীক্ষাটি আয়োজন করা হয়েছে।

ডিপিই জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। দুপুর ২টার মধ্যে পরীক্ষার্থীদের নির্ধারিত আসনে বসতে হবে। আড়াইটায় কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষা চলাকালে কেউ কেন্দ্র ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রে বই, নোট, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি ও ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের উভয় কান খোলা রাখতে হবে এবং উত্তরপত্রে শুধু কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

ওএমআর শিট সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর জন্য নির্ধারিত সেট কোড থাকবে, যা প্রবেশপত্রে উল্লেখ আছে। নির্ধারিত সেট কোড অনুসরণ না করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রসঙ্গে ডিপিই জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার সব ধাপ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রথম ধাপে ছয় বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি এবং দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১০

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১২

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৩

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৪

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৫

ইতিহাসের এই দিনে

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৮

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৯

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

২০
X